ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

এবার সাঈদ খোকনের পক্ষ নিলেন বর্তমান মেয়র তাপস

ads

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের পক্ষ নিলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার আবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সাকরাইন ঘুড়ি উৎসব-১৪২৭ উপলক্ষে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মেয়র।


ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, দেশের মানুষ বিষয়টাকে হাস্যকর হিসেবে নিচ্ছে। তাপস বলেন, এর আগেও আমি বলেছি। একটি দায়িত্ববান পথে থাকলে অনেকেই অনেক কথা বলবে। গতকাল যে মামলা করা হয়েছে, তার সঙ্গে আমি জড়িত নয়। অতি উৎসাহী কিছু লোক এ মামলা করেছে। আমি তাদের মামলা উত্তোলনের জন্য বলবো।


এদিকে তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দু’টি মামলার আবেদন করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম।


আজ দু’টি মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। এর মধ্যেই মেয়র তাপসের পক্ষ থেকে এ ধরনের আহ্বান করা হয়।


এর আগে শনিবার(৯ জানুয়ারি) দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন। পরদিন রোববার (১০ জানুয়ারি) এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এরপর সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানান বর্তমান মেয়র তাপস। 

ads
ads
ads

Our Facebook Page